করোনার ওষুধ বিক্রি ও লিফলেট বিতরণ, প্রতারকের কারাদণ্ড

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মানুষকে বোকা বানিয়ে করোনাভাইরাসের ওষুধ বিক্রি করায় দায়ে এক প্রতারককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

দণ্ডপ্রাপ্ত মো. মাসুম বিল্লাহ (২৭) উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে।

শনিবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বাজারে করোনাভাইরাসের ওষুধ বিক্রি করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা এ দণ্ড প্রদান করেন।

মো. সোহেল রানা জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিমকে সঙ্গে নিয়ে ঘটনার স্থলে গিয়ে ওই ব্যক্তিকে লিফলেট এর মাধ্যমে প্রচারণা চালানোসহ করোনাভাইরাসের ওষুধ বিক্রি করতে দেখি।  

তিনি বলেন, মানুষকে বোকা বানিয়ে করোনাভাইরাসের ওষুধ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।