মৌলভীবাজারের রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌউহিদ আহমদ।
সিভিল সার্জন ডা. তৌউহিদ আহমদ বলেন, ঢাকা থেকে টেলিফোনে আমাদের নিশ্চিত করা হয়েছে রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। ফলে এ প্রথম মৌলভীবাজার জেলায় করোনা পজিটিভি শনাক্ত হলো।
মারা যাওয়া ব্যক্তি শনিবার রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি মুদি দোকানদার ছিলেন।
তিনি কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন। কারণ সম্প্রতি তার কোনো প্রবাসীর সংস্পর্শে যাওয়ার ইতিহাস নাই।