শ্রীমঙ্গলে দুই দিন ধরে নিখোঁজ স্কুল পড়ুয়া ছাত্র মো. নিজাম মিয়া (১৫)। নিজাম শহরের মুসলিমবাগ এলাকার মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
নিজাম শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দিলবরনগর গ্রামের মো. ইদন মিয়ার ছেলে।
তার পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার ৪ এপ্রিল সকাল ১০টায় বাসা থেকে বের হয় নিজাম। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিজামের গায়ের রং ফর্সা, মুখ-মণ্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, মাথার চুল কালো এবং খাটো। তার গায়ে সাদা-কালো রেখের শার্ট এবং ফুল প্যন্ট পরা ছিল।
নিজামের বড় ভাই মো. জামাল মিয়া বলেন, আমার ছোট ভাইকে আজ দুইদিন ধরে আমরা খোঁজে পাচ্ছি না। আমরা তাকে আমাদের সকল আত্মীয়-স্বজনসহ নিজামের বন্ধুদের বাসা-বাড়িতে খোঁজ করেছি সে কারো বাসায় যায়নি। তার কোনো সন্ধান আমরা পাচ্ছি না। কোনো সুহৃদয়বান ব্যক্তি যদি আমার ছোট ভাইয়ের সন্ধান পান তাহলে এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি- বড় ভাই জামাল- ০১৭১২০৩০৩৬৭ ।