যশোর কেন্দ্রীয় কারাগার থেকে সরকার ঘোষিত বিশেষ ক্ষমার আওতায় মুক্তি পেতে যাচ্ছেন ১২০ কয়েদি।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান। কারা কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের নাম পরিচয় এবং সাজা ভোগের বিস্তারিত তথ্য ঢাকায় পাঠিয়েছে।
জেলার জানান, যে ১২০ জনের নামের তালিকা ঢাকা হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে তাদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন ৭৫ জন। তারা ইতিমধ্যে ২০ বছর সাজা ভোগ করেছেন। এ ছাড়া এক মাস থেকে এক বছর পর্যন্ত যাদের সাজা হয়েছে এমন কয়েদির সংখ্যা ৪২ জন এবং অচল-অক্ষম কয়েদি ৩ জন।
তবে কবে নাগাদ তাদের মুক্তি দেয়া হবে সে বিষয়টি তিনি বলতে পারেননি।