করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের ১০ লাখ সুরক্ষা সরঞ্জাম দিচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আল জাজিরায় প্রকাশিত একটি খবরে এ তথ্য জানানো হয়। এক সপ্তাহের মধ্যে এসব সরঞ্জাম প্রস্তুত করা হবে বলে অ্যাপল জানায়। যুক্তরাষ্ট্র ও চীনে নিজেদের কারখানায় চেহারাকে সুরক্ষিত রাখার স্বচ্ছ শিল্ড (ট্রান্সপারেন্ট প্রোটেকটিভ ফেস শিল্ড) এবং মাস্কগুলো বানানো হচ্ছে বলে কোম্পানিটির প্রধান নির্বাহী টিম কুক জানান। তিনি বলেন, ‘এই সপ্তাহের শেষে ১০ মিলিয়ন সামগ্রী আমরা পেয়ে যাব বলে আশা করছি।’
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীদের এসব ফেস শিল্ড ও মাস্ক বিতরণ করা হবে বলে তিনি জানান। এদিকে যুক্তরাষ্ট্রে সাড়ে তিন লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১০ হাজার ৯৩০-এর অধিক।