করোনা প্রতিরোধে জামালপুরে বাইরে যাতায়াতে নিষেধাজ্ঞা

জামালপুরে করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে প্রশাসনের অনুমতি ছাড়া কোনো প্রকার যানবাহন জেলার বাইরে যাওয়া এবং বাইরে থেকে জেলায় প্রবেশ করতে পারবে না বলে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসক।

মঙ্গলবার রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অতি অত্যাবশ্যকীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে।

অন্যান্য সকল দোকানপাট, সাপ্তাহিক হাট, প্রতিষ্ঠান এবং গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে ওষুধের দোকান ও চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে। প্রশাসনের অনুমতি ছাড়া কোনো যাবাহন জামালপুর জেলা থেকে বাইরে যাবে না এবং বাইরে থেকে এ জেলায় প্রবেশ করতে পারবে না। গণবিজ্ঞপ্তিতে বিধি-নিষেধ ও আইন অম্যান্যকারীদের বিরেুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সবাইকে সকল স্বাস্থ্যবিধি মেনে চলে করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।