নভেল করোনাভাইরাস মোকাবিলায় ১০০ কোটি ডলার সহায়তা দিচ্ছেন টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। খবর বিবিসি।
একই সঙ্গে পেমেন্ট অ্যাপ স্কয়ারের মালিক জ্যাক ডরসির ঘোষিত এই সহায়তা তার সম্পদের ২৮ শতাংশ।
টুইটারে তিনি এক ঘোষণায় জানান, করোনা সংক্রমণ রোধে এই সহায়তা এখন খুব জরুরি হয়ে পড়েছে।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি বিপর্যস্ত অবস্থায় আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন প্রায় ৪ লাখ। যার মধ্যে মারা গেছেন প্রায় ১৩ হাজার।
বিপুল চাহিদার কারণে ভেন্টিলেটর এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর সংকটে পড়েছে দেশটি। এতে অনেক মার্কিন কোম্পানিই করোনা মোকাবিলায় এগিয়ে এসেছে।
তবে কভিড-১৯ মোকাবিলায় তার এই সহায়তা ঠিক কোথায় বা কোন প্রতিষ্ঠানকে দেয়া হবে সেটি নিশ্চিত করেননি তিনি।
৪৩ বছর বয়সী এই প্রযুক্তিবিদ টুইটার এবং স্কয়ার দুই প্রতিষ্ঠানেরই প্রধান নির্বাহী।