জ্বর-শ্বাসকষ্টে রাজধানী ঢাকাসহ দেশের বিভিনড়ব স্থানে গত মঙ্গলবার বিকেল থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশনে গতকাল সকাল ৮টার দিকে এক তরুণ মারা গেছেন। ঢামেক হাসপাতাল ভবন-২-এর ওয়ার্ড মাস্টার মো. আবুল হোসেন জানিয়েছেন, রিয়াদ হোসেন (২২) নামে ওই তরুণের বাড়ি নারায়ণগঞ্জ সদরে। তার মৃতদেহ মর্গে ও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় শ্বাসকষ্ট নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুজন এবং নাসিরনগর ও নবীনগরে একজন করে মারা গেছেন। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে গতকাল দুপুরে এক তরুণ ও ভৈরবে মঙ্গলবার সন্ধ্যায় এক নারী মারা গেছেন। তাছাড়া গতকাল সকালে জ্বর-শ্বাসকষ্টে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক বৃদ্ধ, কুমিল্লার চৌদ্দগ্রামে এক তরুণ, পিরোজপুরে নাজিরপুরে তাবলিগ জামাতফেরত এক বৃদ্ধ এবং মৌলভীবাজারের কমলগঞ্জে একটি শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে মঙ্গলবার রাতে একই উপসর্গ নিয়ে নীলফামারীর ডোমারে এক বৃদ্ধ, সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক তরুণ এবং গাজীপুরের কাপাসিয়ায় এক তরুণ মারা গেছেন। একই দিন বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জে এক কিশোরী মারা গেছে।
ঢামেক হাসপাতাল ভবন-২-এর ওয়ার্ড মাস্টার মো. আবুল হোসেন জানিয়েছেন, ওই তরুণ প্রমে সার্জারি বিভাগে ভর্তি ছিলেন। শ্বাসকষ্ট শুরুর পর মঙ্গলবার দুপুরে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, মৃতদেহ মর্গে ও নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। স্বজনরা জানায়, রিয়াদ হোসেন নারায়ণগঞ্জের তোলারাম কলেজে হিসাববিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার কিডনির সমস্যা ছিল। গত শনিবার তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। গত দুদিন ধরে তার শ্বাসকষ্ট হচ্ছিল। এর আগে ঢাকা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ৭২ বছর বয়সী এক নারী ও ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া : শ্বাসকষ্ট নিয়ে গত ২৪ ঘণ্টায় বাঞ্ছারামপুরে দুজন এবং নাসিরনগর ও নবীনগর উপজেলায় একজন করে মারা গেছেন। গত মঙ্গলবার রাতে ও গতকাল দুপুরে তারা মারা যান।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আল মামুন জানান, রূপসদী গ্রামের মধ্যপাড়ার বাড়িতে গতকাল দুপুরে মারা যাওয়া ওই ব্যক্তির শ্বাসকষ্ট ও হার্টের সম্যসা ছিল। মৃতদেহের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোশরাত ফারখান্দা জেরিন জানান, ‘কুমিল্লার মুরাদনগর উপজেলার বলিঘর গ্রামের এক তরুণ গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এরপর এক্সরেসহ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর নিউমোনিয়ার লক্ষণ পাওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ওঠানোর আগে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। মৃতদেহের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ গতকাল দুপুরে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসলপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান বাঞ্ছারামপুরের আইয়ুবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের এক কৃষক। গত সোমবার দুপুরে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল পাঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। ওই কৃষকের বাড়ি ও তার সংস্পর্শে আসা ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী বলেন, ‘মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার জেঠাগ্রামে শ্বশুরবাড়িতে শ্বাসকষ্টে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই বাড়িটি লকডাউন করে দিয়েছি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।’ স্থানীয়রা জানায়, ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি গত ১৮ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। এরপর নাসিরনগর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন তিনি। সে সময় তার শারীরিক কোনো সমস্যা হয়নি। পরে ৪ এপ্রিল অসুস্থ হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে তার টাইফয়েড ধরা পড়ে। এরপর মঙ্গলবার রাতে তিনি শ্বাসকষ্টে মারা যান।
ভৈরব (কিশোরগঞ্জ) : উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি ও আনোয়ারা জেনারেল হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে গৃহবধূ নূরজাহান বেগম (১৮) জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সন্ধ্যায় তিনি মারা যান। উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের ওই নারী দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, ‘ওই নারী, তার মা ও ভাইয়ের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে ইউএনওসহ আমাদের উপস্থিতিতে আইইডিসিআরের নির্দেশনা অনুসারে ওই নারীকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। বাড়িটি লকডাউন করার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া আশপাশের কয়েকটি বাড়ির লোকজনের চলাচল সীমিত রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।’
কিশোরগঞ্জ : সিভিল সার্জন জানিয়ছেন, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়া পাড়া গ্রামের মো. শওকত আলীর ছেলে বিপুল মিয়া (২৫) বুধবার দুপুর ১টার দিকে বাড়িতে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ইতিমধ্যে মৃতদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই বাড়িটি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিবেশীরা জানায়, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভোগা বিপুল চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছিলেন। ৩ দিন আগে তার শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করে।
মানিকগঞ্জ : সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম বলেন, উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের মৃত আবদুল ছমিদের ছেলে আনোয়ার হোসেন বরকন্দাজ (৬৫) গতকাল সকালে মারা গেছেন। তার আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। ঠাণ্ডা ও জ্বর ছিল কয়েক দিন ধরে। আমরা সতর্কতার জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠিয়েছি। আর ওই ব্যক্তিরটিসহ পাশের আরও দুটি বাড়ি লকডাউন ও তাকে চিকিৎসা দেওয়া পল্লী চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রশিদ বলেন, ‘রিপোর্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে আনোয়ার হোসেন করোনাভাইরাসে আμান্ত হয়ে মারা গেছেন কি না।’ সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা বলেন, ‘আমরা উপস্থিত থেকে আনোয়ার হোসেনের জানাজা ও দাফন সতর্কতার সঙ্গে সম্পনড়ব করেছি।’
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসিবুর রহমান জানান, উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের মৃত সালেহ আহম্মদের ছেলে মহিন উদ্দীনের (৩০) সর্দি-জ্বর নিয়ে মৃত্যুর খবর পাওয়ার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ইউএনও মাসুদ রানা বলেন, ‘আশপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।’
নীলফামারী : ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, কেতকীবাড়ি ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ি গ্রামে শ্বাসকষ্ট ও জ্বরে আμান্ত আলিয়ার রহমান (৬৪) মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। তার নমুনা সংগ্রহ করে গতকাল দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক প্রামাণিক বলেন, ‘দুপুর ২টার দিকে স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন এবং পরিবারের সদস্যদের সহযোগিতায় আলিয়ার রহমানের দাফন সম্পনড়ব করা হয়েছে।’
পঞ্চগড় : দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসিনুর রহমান বলেন, ‘জ¦র-শ^াসকষ্টে মৃত্যুও খবর পেয়ে আমরা করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছি। গতকাল সকালে ওই নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া টাঙ্গাইল থেকে আসা ওই এলাকার এক ব্যক্তিকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ওই ব্যক্তিরও নমুনা সংগ্রহ করে রংপুরে পরীক্ষার জন্য পাঠানো হবে।’ ইউএনও প্রত্যয় হাসান জানান, ‘ওই কিশোরী করোনায় আμান্ত হয়েছেন- এমনটি এখনো আমরা মনে করছি না। মরদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরেই ওই কিশোরী হাঁপানি ও শ^াসকষ্টে ভুগছিল। তাকে আমরা সতর্ক অবস্থায় দাফনের ব্যবস্থা করেছি। একই সঙ্গে ওই পরিবারের সদস্যদের আপাতত সতর্ক অবস্থায় বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পিরোজপুর : তাবলিগ জামাতফেরত বজলুর রহমান হাওলাদার (৭২) জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল বুধবার ভোর ৪টার দিকে নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের মাদুলিহারানিয়া গ্রামের বাড়িতে মারা যান। তিনি একই গ্রামের মৃত নওয়াব আলী হাওলাদারের ছেলে। ওই বৃদ্ধের জামাতা স্কুলশিক্ষক মিলন বলেন, তার শ্বশুর চার মাস ধরে তাবলিগ জামাতে ছিলেন। তিনি দেশের বিভিনড়ব জেলায় ঘুরেছেন। নারায়ণগঞ্জে থাকাবস্থায় শারীরিক অসুস্থতার কারণে তিনি গত ২৬ মার্চ বাড়িতে ফিরে আসেন। এরপর স্থানীয় মসজিদে নামাজ আদায়সহ তাদের বাড়িতেও বেড়াতে এসেছেন। কয়েক দিন ধরে তিনি জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল ভোর রাতে তার মৃত্যু হয়। দুদিন ধরে তার স্ত্রী হাসিনা বেগমও জ্বরে ভুগছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী জানান, ওই বৃদ্ধ ও তার মেয়ে হাসিনা বেগমের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং হাসিনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, এলাকাবাসীর স্বার্থে ওই বাড়ি দুটি লকডাউন করা হয়েছে।
সুনামগঞ্জ : সিভিল সার্জন মো. শামস উদ্দিন ও স্থানীয়রা জানান, গত ২৬ মার্চ আবদুস সালাম (২২) নরসিংদী থেকে দোয়ারাবাজার উপজেলার বখতারপুর গ্রামে আসেন। সেখানে তিনি একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ফেরার সময় থেকেই ওই তরুণ জ্বর-সর্দিতে ভুগছিলেন। গত মঙ্গলবার সকালে শ্বাসকষ্ট শুরু হলে স্থানীয় ডাক্তারের পরামর্শে তাকে ওষুধ খাওয়ানো হয়। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। পরে রাত ৯টার দিকে ওই তরুণের মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
ইউএনও সোনিয়া সুলতানা জানিয়েছেন, খবর পেয়ে ওই বাড়িটি লকডাউন করে দিয়েছেন তারা। একই সঙ্গে আশপাশের লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুর রহমান দেশ রূপান্তরকে জানান, কালেঙ্গা গ্রামে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ২ বছর বয়সী একটি শিশু গতকাল সকালে মারা যায়। সে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার চিকিৎসা শেষে সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, দুপুরে মৃত শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শনি বা রবিবার রিপোর্ট পাওয়া যাবে।
ইউএনও আশেকুল হক বলেন, সতর্কতার জন্য শিশুটির পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গাজীপুর : কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সরকার জানান, ঠান্ডা-সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলার টোক ইউনিয়নের উলুসারা গ্রামে মঙ্গলবার রাত ১টার দিকে এক তরুণ (২৮) মারা গেছেন। তিনি নারায়ণগঞ্জের একটি ফার্মেসিতে কাজ করতেন। দুই সপ্তাহ আগে তিনি বাড়িতে আসেন। তিনি আরও জানান, ওই তরুণের বাবা-মা, ভাই বোনসহ পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা সবাই হোম কোয়ারেন্টাইনে থাকবে।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, ‘বিষয়টি জানার পর আমি কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা কমিটির সঙ্গে আলাপ করে ওই বাড়িটি লকডাউনের নির্দেশ দিয়েছি।’
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা; ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ভৈরব (কিশোরগঞ্জ), মানিকগঞ্জ, চৌদ্দগ্রাম (কুমিল্লা), নীলফামারী, পঞ্চগড়, পিরোজপুর, সুনামগঞ্জ, কমলগঞ্জ (মৌলভীবাজার) ও গাজীপুর প্রতিনিধি]