চীনা পণ্যের ঋণপত্রের মেয়াদ ১ বছর বাড়ানোর অনুরোধ

বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং এ দেশের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিতে চীনের কাছে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে করোনা আক্রাত রোগীদের চিকিৎসা এবং এ দেশের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিতে চীনের কাছে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে করোনা আμান্ত রোগীদের চিকিৎসা এবং এ দেশের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিতে চীনের কাছে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। একই সঙ্গে চীনা পণ্যের ঋণপত্রের মেয়াদ এক বছর করার জন্য দেশটির কাছে অনুরোধ জানান তিনি। গত মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দেড় ঘণ্টারও বেশি সময় টেলিফোন আলোচনায় তিনি এই অনুরোধ করেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শেখ রাসেল হাসপাতালের জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠাতে চীনের কাছে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। শেখ রাসেল হাসপাতালে শুধু করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে। এ ছাড়া, চীন থেকে ভেন্টিলেশন মেশিন আমদানির বিষয়েও দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় মোমেন চীনের পররাষ্ট্রমন্ত্রীকে সে দেশ থেকে আমদানি করা পণ্যের বিপরীতে খোলা ঋণপত্র (লেটার অব ক্রেডিট) পরিশোধের জন্য এক বছরের সময় চেয়ে অনুরোধ করেন। এ বিষয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে মোমেন এ বিষয়ে চীনের সহযোগিতা চাইলে ওয়াং ই বলেন, ‘দ্রুত প্রত্যাবাসন হওয়া উচিত।’ এ বিষয়ে তাদের সহযোগিতা থাকবে বলেও তিনি জানান।