মাদারীপুর জেলার পুলিশ সদস্য কিশোর কুমার দাশের মৃত্যুর কারণ করোনা নয়। তিনি কিডনিজনিত সমস্যা মারা গেছেন।
পুলিশ ও চিকিৎসক সূত্র জানায়, মাদারীপুরের কিশোর কুমারের উচ্চমাত্রার ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যা ছিল। এসব সমস্যার কারণে তাতে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল, তারপর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকায় চিকিৎসা দেওয়া হয়। এরপরও অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনা পাওয়া যায়নি। যথাযথ প্রক্রিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উক্ত মৃত পুলিশ সদস্যের দাফন প্রক্রিয়া চলমান।