চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় একটি বেসরকারী ব্যাংকের ১৪ কর্মকর্তাকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্দেশে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন।
তিনি জানান, বুধবার ওমর ফারুক নামে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ওই ব্যাংকের আন্দরকিল্লা শাখার ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
ওসি জানান, ২৫ মার্চ ওই ব্যাক্তি ব্যাংক এশিয়ায় এসেছিলেন বলে তথ্য পাওয়ার পর ব্যাংকটির কয়েকজন কর্মকর্তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে ব্যাংকের ওই শাখা লকডাউন করা হয়নি।
ব্যাংকটির শাখা ম্যানেজার আলী তারেক পারভেজ বলেন, ব্যাংকের ১৪ জন কর্মকর্তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে যেতে বলেছে পুলিশ। এ জন্য ওই শাখায় এখন ব্যাংকিং কার্যক্রম বন্ধ।