মধ্যরাতে মাইক্রোতে আসা শতাধিক শ্রমিক আটক

প্রশাসনের কঠোরতায়ও ঠেকানো যাচ্ছে না বাইরের লোকজনের খাগড়াছড়িতে প্রবেশ। মধ্যরাতে নানা পন্থায় খাগড়াছড়ি ঢুকে পড়ছে।

শুক্রবার ভোরে খাগড়াছড়ি প্রবেশকালে ১০টি মাইক্রোবাসসহ শতাধিক শ্রমিককে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশীদ জানান, ভোর রাতে খাগড়াছড়ি শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে ১০টি মাইক্রেবাস তল্লাশি করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আটক শ্রমিকরা জানান, তারা ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন ইপিজেডে কর্মরত ছিলেন। করোনাভাইরাসের ভয়ে তারা মাইক্রোবাস ভাড়া করে খাগড়াছড়িতে এসেছেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পূর্ণ জীবন চাকমা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে তাদের কারণে খাগড়াছড়ির অনেক লোক আতঙ্কিত হয়েছে পড়ছেন।