আড্ডা বন্ধে চায়ের কেটলি নিয়ে যাচ্ছে পুলিশ

গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকানে আড্ডা বন্ধ করতে দোকানগুলো থেকে চা তৈরির কেটলি নিয়ে যাচ্ছে পুলিশ। কুমিল্লার বুড়িচং উপজেলার ২৫টি গ্রামের প্রায় শতাধিক চা দোকান থেকে চা বানানোর কেটলি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

করোনাভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ রোধে সরকার, স্থানীয় প্রশাসন ও পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে গ্রামের মোড়ে, বাজারে আড্ডা ও জটলা পাকায় লোকজন। শহরে নির্দেশনা মানা হলেও গ্রামের লোকজন তা মানছে না। নির্দেশনা অমান্য করে গ্রামের চায়ের দোকানগুলোতে রাতেও আড্ডা ও বিভিণ্ণ বয়সের লোক সমাগম হয়।

এ পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়ে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারিভাবে নির্দেশনা না মেনে চায়ের দোকান খোলা রাখায় বুড়িচং থানা এলাকার বিভিণ্ণ স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে ৭০টি চায়ের কেটলি, ৪টি ফ্লাস্ক ও চা তৈরির সরঞ্জাম সাময়িকভাবে জব্দ করে।

বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক দেশ রূপান্তরকে জানান, উপজেলার বাজার ও গ্রামের ছোট ছোট চা দোকানে আড্ডা হয় এবং বিভিনড়ব বয়সের মানুষ জটলা পাকায়। তাই চা তৈরির কেটলি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছি।