অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় লকডাউন প্রত্যাহার করা হয়েছে। একজন কর্মকর্তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এলেও পিসিআর ল্যাব রিপোর্টে নেগেটিভ এসেছে। এ কারণে লকডাউন প্রত্যাহার করেছে ব্যাংকটির কর্তৃপক্ষ। গতকাল শনিবার অগ্রণী ব্যাংক থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, একজন কর্মকর্তা প্রাথমিক পরীক্ষায় করোনা পজিটিভ আক্রান্ত বলার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানা ও সিভিল সার্জনের পরামর্শে বাংলাদেশ ব্যাংককে অবহিত করে প্রধান কার্যালয়ের নিচতলায় অবস্থিত প্রধান শাখা ৯ এপ্রিল থেকে লকডাউন করা হয়।