প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

আজ কথা বলবেন খুলনা বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে

করোনা পরিস্থিতি নিয়ে খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আজ রবিবার ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং গতকাল শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এর আগে গত মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ দুই বিভাগের সার্বিক পরিস্থিতি জানবেন এবং কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোও জানতে চাইবেন। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে কর্মকর্তাদের করণীয় নিয়ে নির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের সব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে করোনা ইস্যুতে ধারাবাহিক ভিডিও কনফারেন্সের অংশ হিসেবে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছে।