বাংলাদেশকে ২৫ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড

প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) সংকট মোকাবিলায় সরকারের গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপগুলোতে সহায়তার জন্য বাংলাদেশকে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। গতকাল শনিবার ঢাকার সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কভিড-১৯ সংকট মোকাবিলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশের পাশে রয়েছে সুইজারল্যান্ড। এই সংকট মোকাবিলায় বাংলাদেশে গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপগুলোতে সহায়তার জন্য নির্ধারিত তহবিল স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদার সংস্থাগুলোর মাধ্যমে কার্যকর করা হবে। কভিড-১৯ ঝুঁকি হ্রাস ও প্রতিরোধে আর কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, সুইজারল্যান্ড তা নিয়ে বাংলাদেশ সরকার, সুশীল সমাজ, উনড়বয়ন সহযোগী ও দাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করছে।