কথা বলতে বলতেই রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ

সাতক্ষীরার কালীগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের চরদহা গ্রামের রাস্তার ধারে এক বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে।

মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন বলেন, রবিবার বেলা ১১টার দিকে রোদের মধ্যে এলাকার সাধারণ মানুষের সঙ্গে এক দুকথা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ।

তার কাছে কিছু সজিনা ছিল। পরনে ছিল নীল-সাদা স্টাইপের লুঙ্গি ও নীল পাঞ্জাবি। এলাকার মানুষ পরিষদে খবর দেয়ামাত্র বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ভ্যানভাড়া করে থানায় পাঠানো হয়। জানানো হয় থানা পুলিশকে।

কালীগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানান, বৃদ্ধের লাশ উদ্ধারের সাথে সাথে পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালিয়ে বৃদ্ধের নাম-ঠিকানা উদ্ধার করে। পরিবারের সাথে যোগাযোগ করে। বৃদ্ধ ওই ব্যক্তি দেবহাটা উপজেলা দক্ষিণ কুলিয়া গ্রামের কালু মোল্যার ছেলে কাছলেম আলী মোল্যা।

তার পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বৃদ্ধ কাছলেম মানসিক ভারসম্যহীন ছিলেন।