করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা পরিশোধের সুবিধার্থে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিনড়বভাবে চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি এজেন্ট পয়েন্টগুলোতে প্রয়োজনীয় নগদ অর্থ জোগান নিশ্চিত করতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ গতকাল রবিবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।
দেশে সব এমএফএস সেবাদাতা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সচল রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতনভাতাদি প্রদানের জন্য সরকারঘোষিত আর্থিক প্রণোদনার অর্থ শ্রমিক-কর্মচারীদের নিজস্ব মোবাইল হিসাবের মাধ্যমে বিতরণের উদ্দেশ্যে সব এমএফএস প্রোভাইডার নিজ নিজ সিস্টেম, ডিস্ট্রিবিউশন ও এজেন্ট চ্যানেল নিরবচ্ছিনড়ব ও সচল রাখবে এবং এজেন্ট পয়েন্টসমূহে প্রয়োজনীয় পরিমাণ নগদ অর্থের জোগান নিশ্চিত করবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের সেবা আবশ্যকীয় পরিষেবা হিসেবে গণ্য করে প্রয়োজনীয় কার্যক্রাম গ্রহণ করতে হবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।