কর্মকর্তাদের চিকিৎসা খরচ দেবে ব্যাংক

বর্তমান পরিস্থিতিতে অর্থনীতি সচল রাখতে সরকারের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো বেসরকারি ব্যাংক কর্মকর্তারা জনগণের সেবায় নিয়োজিত আছেন। এ প্রসঙ্গে বিএবির নির্বাহী কমিটির এক সভা গতকাল টেলি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, কর্মরত ব্যাংক কর্মকর্তাদের যেকোনো অসুস্থতা অথবা করোনা সংক্রম হলে প্রতিটি ব্যাংক তাদের কর্মকর্তাদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে। এ ছাড়া সংক্রমিত হয়ে কারও কোনো দুর্ঘটনা ঘটলে প্রতিটি ব্যাংক ওই কর্মকর্তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করবে। বিজ্ঞপ্তি