রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের দুর্গম এলাকা ভুটার পাড়ায় ‘অজ্ঞাত রোগে’ ত্রিপুরা জনগোষ্ঠীর দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন বিনামতি ত্রিপুরা (৪৫) ও নিলু কুমার ত্রিপুরা (২৬)। গতকাল রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। তারা জানিয়েছেন, দুজনের মধ্যে করোনা কিংবা হামের কোনো লক্ষণ পাওয়া যায়নি।
ডা. বিপাশ খীসা বলেন, দুজনের মৃত্যুর খবর পেয়ে ওই এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে। তারা ফিরে এলে আμান্তের সংখ্যা জানা যাবে। মারা যাওয়া দুজনই জুমচাষি।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মতি ত্রিপুরা জানিয়েছেন, গত কয়েক দিন আগে জুমচাষ শেষে বাড়িতে ফেরার পর রাতে বিনামতি ত্রিপুরা প্রলাপ বকতে থাকেন। ২-৩ দিন পর শুμবার সকালে তিনি মারা যান। এরপর একই লক্ষণ নিয়ে ওই এলাকায় নিলু কুমার ত্রিপুরা নামে আরেক তরুণ সন্ধ্যায় মারা যান। এলাকার আরও তিনজনের মধ্যে একই লক্ষণ থাকলেও তারা এখন সুস্থ আছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, ‘গত শু ও শনিবার ঘিলাছড়ি ইউনিয়নে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ত্রিপুরা জনগোষ্ঠীর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা প্রাথমিকভাবে এটাকে ম্যালেরিয়াসদৃশ রোগ বলে ধারণা করছি। ম্যালেরিয়াসহ প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র নিয়ে মেডিকেল টিম পাঠানো হয়েছে। মেডিকেল টিম ওই এলাকায় পৌঁছাতে ৮-১০ ঘণ্টা সময় লাগবে।’