একদিকে ক্ষুধা অন্যদিকে চলছে চাল চুরি : রিজভী

একদিকে ক্ষুধার যন্ত্রণায় শিশু মারা যাচ্ছে অন্যদিকে আওয়ামী লীগের স্থানীয় জনপ্রতিনিধিরা দুস্থ, অসহায় মানুষের ত্রাণের চাল চুরি করছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সিরাজগঞ্জে আফরোজা নামে এক শিশু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না রবিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

‘দেশে করোনাভাইরাসের যত রোগী শনাক্ত হচ্ছে তার চেয়েও বেশি ত্রাণের চাল চোর ধরা পড়ছে’ এমন মন্তব্য করে রিজভী সেনাবাহিনীর মাধ্যমে দুস্থ, অসহায় মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে অনুরোধ জানান।

‘করোনাভাইরাসের চেয়েও আওয়ামী লীগ শক্তিশালী’Ñ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিμিয়ায় রিজভী বলেন, ‘তার বক্তব্যই আজ সারা দেশে প্রমাণিত হয়েছে। ক্ষুধার জ¦ালা সহ্য করতে না পেরে শিশু আত্মহত্যা করছে। এমন হৃদয়বিদারক ও মর্মস্পর্শী ঘটনায় দেশবাসী নির্বাক হয়ে গেছে। এ মহাদুর্যোগের সময় যেখানে কে বাঁচবে তার কোনো নিশ্চয়তা নেই, যেখানে জীবন এখন অনেক বেশি অনিশ্চিত, সেখানে কী করে আওয়ামী লীগের লোকজন ত্রাণের মালামাল চুরি করে খায়? এদের লোভ-লালসা, লজ্জা-শরম, বিবেকবোধ সবকিছু অন্ধ করে দিয়েছে।’

আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা চাল চুরির সঙ্গে জড়িত এমন দাবি করে বিএনপির এ নেতা বলেন, চাল চুরির ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের জনপ্রতিনিধিরাই বেশি জড়িত। সারা দেশে গত নয় দিনে অন্তত ২ হাজার ২৬৪ বস্তা সরকারি ত্রাণের চাল চুরির খবর পাওয়া গেছে। রিজভী অভিযোগ করে বলেন, ‘দেশের মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। ক্ষুধার জ¦ালায় মানুষ রাস্তায় পড়ে থাকছে। অথচ সরকারি হিসাবে দেশের খাদ্য গুদামগুলোতে ১৭ দশমিক ৫১ লাখ টন চাল মজুদ আছে। এ পরিমাণ চাল দিয়ে তিন-চার কোটি মানুষকে ছয় মাস অনায়াসে খাওয়ানো সম্ভব।’