নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলার কর্মকর্তা ও পুলিশকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য পিপিই দিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
সোমবার দুপুরে শিল্পমন্ত্রীর পক্ষ থেকে পৃথকভাবে কর্মকর্তাদের স্ব স্ব অফিসে তাদের হাতে পিপিই হস্তান্তর করেন মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম।
একই সময় শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর সহযোগিতায় মনোহরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় কর্মরত সব গ্রাম পুলিশকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসব পিপিই ও সামগ্রী গ্রহণ করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকরুদ্দিন ভূইয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, বেলাবর সহকারী কমিশনার (ভূমি) বেলাল হোসেন।
এ সময় কর্মকর্তারা করোনাভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সব জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ জানান। একই সঙ্গে সবাইকে সামাজিক দূরত্ব পালনে প্রশাসনের নানা উদ্যোগের কথা জানান।