বিনা কারণে মোটরসাইকেল বের করলেই ৮ ঘণ্টা ডিউটি!

যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদেরকে পুলিশের সঙ্গে বাজারের ভিড় নিয়ন্ত্রণে ডিউটিতে যেতে হবে। ঠিক করে নিন কি করবেন? ঘরে থাকবেন নাকি বাজারের ডিউটি?

কুড়িগ্রামের পুলিশ সুপার ‘পুলিশ সুপার কুড়িগ্রাম’ নামে তার ফেসবুক পেইজে এমন ঘোষণা দিয়েছেন।

ঘোষণা অনুযায়ী মোটরসাইকেলে অযথা দাপিয়ে বেড়ানোদের বিরুদ্ধে আজ (বুধবার) থেকে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে কি না জানতে চাইলে সুপার মহিবুল ইসলাম খান উত্তরে হ্যাঁ মন্তব্য করেন।

কুড়িগ্রামের পুলিশ সুপার এর আগেও মোটরসাইকেলে অযথা ঘোরাফেরা করা মানুষজনদের বিরুদ্ধে মাঠে নামেন। ৪০টি মোটরসাইকেল আটক করে, চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।