পটুয়াখালীতে ৪২ মেট্রিক টন সরকারি চাল জব্দ, দুইজন আটক

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের একটি ট্রলার থেকে ৪২ মেট্রিক টন সরকারি চাল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে ওই চাল জব্দ করে বাউফল থানা পুলিশ।

এ ঘটনায় চাল ব্যবসায়ী শাহজাহান (৩২) ও ট্রলার চালক জয়নাল চৌকিদার (৬০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

উপজেলার বগা বন্দর খালের মসজিদ সংলগ্ন ঘাটে নোঙর করা একটি ট্রলার থেকে কয়েকজন শ্রমিক চালের বস্তা স্থানীয় চাল ব্যবসায়ী মো. শাহজাহানেরর গুদামে রাখছিলেন।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ট্রলারসহ ওই চাল জব্দ করে। চালগুলো সরকারি। প্রতি বস্তায় ত্রিশ কেজি করে রয়েছে।

সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাল ব্যবসায়ী শাহজাহান স্বীকার করেছে, তিনি বরিশালের হিজলা খাদ্য গুদাম থেকে এ চালগুলো কিনেছেন। আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে।