ভাঙ্গায় করোনার উপর্সগ নিয়ে যুবকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় করোনাভাইরাসের উপর্সগ নিয়ে মঙ্গলবার রাতে শাহীন মাতুব্বার (২০) নামের এক যুবক মারা গেছেন।

তিনি উপজেরার চান্দা ইউনিয়নের শরীলদা গ্রামের হারুন মাতুব্বারের ছেলে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন জানান, শাহীন মাতুব্বার ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তিনি গত ১০ দিন আগে ঢাকা থেকে ভাঙ্গার শরীলদা গ্রামে মায়ের কাছে আসেন।

এই চিকিৎসক জানান, শাহীনের জ্বর ও গলা ব্যথা সমস্যা ছিল। এই কারণেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি নিজ বাড়িতেই মারা যান।

ভাঙ্গার উপজেলা নির্বাহী কমকর্তা মো. রকিবুল ইসলাম জানান, সংবাদ পেয়ে বুধবার সকালে মেডিকেল টিম পাঠিয়েছি। তারা নমুনা সংগ্রহ করেছে, ঐ বাড়িটি লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে।