আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বেনজীর আহমেদ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে গতকাল বুধবার বিকেলে দায়িত্ব নিয়েছেন ড. বেনজীর আহমেদ। তিনি বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন। বেনজীর আহমেদ গতকাল পুলিশ সদর দপ্তরে পৌঁছলে তাকে গার্ড অব অনার এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়।

৩০তম আইজিপি হিসেবে যোগদানের আগে বেনজীর আহমেদ এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) ছিলেন। গতকালই র‌্যাব ডিজি হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান অতিরিক্তআইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পুলিশ সদর দপ্তরের এককর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, গতকাল সকালে গণভবনে প্রধানমন্ত্রীশেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত আইজিপি বেনজীরকে র‌্যাঙ্ক ব্যাজপরানো হয়।

নতুন আইজিপিকে ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানখান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবআহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীরকার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য বিদায়ী আইজিপিড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) ড.মো. মইনুর রহমান চৌধুরী, এসবির অতিরিক্ত আইজিপি মীর শহীদুলইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।গণভবনে র‌্যাঙ্ক ব্যাজ পরিধানের পরপরই ধানমণ্ডি ৩২ নম্বরে যান নবনিযুক্তআইজিপি ড. বেনজীর। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবকঅর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীরশ্রদ্ধা জানান।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিদায়ী আইজিপিকে সংবর্ধনা : পুলিশ সদর দপ্তরে গতকাল বিকেলে বিদায়ীআইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সম্মানে এক বিদায় সংবর্ধনারআয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী আইজিপিকে সফল আখ্যায়িত করেতার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিনড়ব দিক তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশেরকয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

তারা সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতহিসেবে মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর পরবর্তী কর্মজীবনের সাফল্য এবংতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।র‌্যাবের দায়িত্ব নিলেন চৌধুরী মামুন : গতকাল সকালে র‌্যাব ডিজির দায়িত্বগ্রহণ করেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আলমামুন। তিনি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন। মামুন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (অর্থ), ডিআইজি (প্রশাসন) ও ঢাকা রেঞ্জেরডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লায়।