রিলিফ দুর্নীতির সঙ্গে যে-ই জড়িত তার বিরুদ্ধেই ব্যবস্থা : প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার জনগণ ও দেশের অর্থনীতিকে করোনাভাইরাস মহামারীসৃষ্ট সংকট থেকে বাঁচাতেই প্রায় এক লাখ কোটি টাকার বিভিনড়ব প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বিভিনড়ব প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তি বিশেষের অনুদান গ্রহণকালে প্রদত্ত ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিয়েছি আমরা। এটা শুধু আজকের জন্য নয়, আমাদের এখনকার যে সমস্যা সেটা সমাধান করা এবং আগামী ৩ অর্থবছর পর্যন্ত যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করা। যাতে এই করোনাভাইরাসের সময়টা পার করে আপনারা আপনাদের ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু আবার চালাতে পারেন। যেটা সব শ্রেণির মানুষ পাবে।’ শেখ হাসিনা বলেন, ‘সেই লক্ষ্য সামনে রেখে এবং সেই সুযোগটা সৃষ্টির জন্যই আমরা ৩ বছরমেয়াদি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছি। আশাকরি এই অবস্থার আমরা উত্তরণ ঘটাতে পারব।’ প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন এবং ভাষণ দেন। তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস পিএমওতে প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের একেবারে নিমড়ব আয়ের মানুষ আমাদের দিনমজুর শ্রেণি কামার-কুমার, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা থেকে শুরু করে ছোট ছোট দোকানদার এবং ক্ষুদ্র ব্যবসায়ী প্রত্যেকের কথাই আমরা চিন্তা করেছি এবং প্রত্যেকের দিকে লক্ষ রেখেই আমরা এই প্রণোদণার ঘোষণা দিয়েছি। সব শিল্প- কলকারখানা এবং ব্যবসা-বাণিজ্য যাতে চালু থাকে।’ শেখ হাসিনা বলেন, ‘আমাদের জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ এই প্রণোদণা খাতে ব্যয় করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ তিনি বলেন, আজকের যে অর্থনৈতিক মন্দা সেটা বিশ^ব্যাপীই দেখা দেবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সে জন্য বাংলাদেশকে সুরক্ষিত করার জন্যই আমরা খাদ্য উৎপাদনে বিশেষভাবে জোর দিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষকে বাঁচাতে হবে, সুরক্ষিত করতে হবে, পরিবারকে সুরক্ষা করতে হবে। এ জন্যই বাইরের লোকের সঙ্গে না মেশা, জনসমাগম যেখানে সেখানে না যাওয়ার মাধ্যমে নিজেকে সুরক্ষিত করার পাশাপাশি অন্যকেও সুরক্ষিত করতে হবে। সেই দায়িত্ব সবাইকে পালন করতে হবে। তিনি বলেন, ‘যদিও খেটে খাওয়া দিনমজুর শ্রেণির এবং ছোট ব্যবসায়ীদের কষ্ট হচ্ছে, তাদের জন্য সময়টা খুব দুঃসময়, সেটা আমি বুঝতে পারি।’

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এবং তার দেখানো পথ অনুসরণ করেই আমরা আমাদের লক্ষ্য, জাতির পিতার স্বপেড়বর সোনার বাংলাদেশ গড়ে তোলার পথে অনেক দূর এগিয়েও গিয়েছিলাম। যার সুফলও মানুষ পেতে শুরু করেছিল। এই করোনাভাইরাস আসার পরই অর্থনৈতিক উনড়বয়নের গতিধারা কিছুটা শ্ল হয়ে গিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপীই এই অবস্থার সৃষ্টি হয়েছে। সমগ্র বিশ্বই বলতে গেলে স্থবির হয়ে পড়েছে।’

প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণকাজে যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমি জানি ত্রাণ সরররাহের কাজে যোগ দেওয়া এমন কিছু লোক রয়েছে যাদের এটাই যেন প্রফেশন হয়ে যায় এবং ত্রাণ দেখলেই ঝাঁপিয়ে পড়ে। সে রকম যেন না হয় বরং ত্রাণ যাতে সবার কাছে পৌঁছায় সে ব্যবস্থাই আমরা নিতে যাচ্ছি এবং নেব।’ শেখ হাসিনা বলেন, এই রিলিফ দিতে কোনো সমস্যা হলেই তিনি সঙ্গে সঙ্গেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। বেশি জায়গায় নয় দেশে সাড়ে ৪ হাজারের মতো ইউনিয়ন হলেও পাঁচ-সাতটি জায়গায় এমন সমস্যা দেখা দিয়েছে। সরকারপ্রধান বলেন, ‘রিলিফ দুর্নীতির সঙ্গে যেই জড়িত আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং ব্যবস্থা নেব। কারণ গরিবদের জন্য সরবরাহকৃত খাদ্যের কেউ অপব্যবহার করবে এটা আমরা কখনোই বরদাশত করব না। সে আমার দলের হোক বা অন্য দলেরই হোক, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’ প্রধানমন্ত্রী এ সময় এই দুঃসময়ে জনগণের পাশে না থেকে কেবল সমালোচনার স্বার্থে সমালোচনাকারী রাজনৈতিক দল এবং কতিপয় সুধী সমাজের ব্যক্তি বিশেষের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘দুর্ভাগ্য হলো আমরা দেখতে পাচ্ছি যে, অনেকে অনেক কথা বলে বেড়াচ্ছেন। অনেক দল বা সুধী সমাজ অনেকেই, অথচ তারা কিন্তু মানুষের সাহায্যে এগিয়ে আসছেন না। সমালোচনাতেই ব্যস্ত।’ হাজার হাজার স্থানে সরকারের ত্রাণ বিতরণের উল্লেখ করে তিনি বলেন, ‘দেখা গেল পাঁচ-সাতটি জায়গার যে সমস্যা তা নিয়েই তারা চিৎকার করে যাচ্ছেন। কেউ কিন্তু একটা মানুষকেও একটি পয়সা দিয়ে সাহায্য করছেন না বা তাদের পাশে দাঁড়াচ্ছেন না। কিন্তু তাদের কথাটা বিক্রি করেই যাচ্ছেন।’

সরকারপ্রধান বলেন, ‘এ ধরনের লোক থাকবেই, সব সমাজেই থাকে। তারা কথা বিক্রিকরে যাবে, এটাই তাদের ব্যবসা। এটাই তারা করে যাচ্ছেন।’ শেখ হাসিনা বলেন, ‘আমি বলব বেশি কথা না বলে কয়েকটা মানুষকে সাহায্য করেন। এই দুঃখের সময়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ান।’ এত কথা না বলে মানুষকে কতটুকু দিলেন সেই হিসাবটা দেন মানুষের কাছে। যোগ করেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘আমরা আমাদের দায়িত্ববোধ সম্পর্কে যথেষ্ট সচেতন এবং সেটা আমরা কার্যকর করে যাচ্ছি। চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন।’ আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশব্যাপী আমাদের আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদেরও আমরা নির্দেশ দিয়েছি। তারাও মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সরকারিভাবে যা দেওয়া হচ্ছে পাশাপাশি বেসরকারিভাবে যে যতটুকু পারছেন সাহায্য করে যাচ্ছেন।

করোনাভাইরাস প্রতিরোধে তার সরকারের উদ্যোগের পাশাপাশি গরিব, দুঃখী মেহনতি জনগণের দৈনিক অনড়ব সংস্থানে তার সরকারের পদক্ষেপও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা সাধারণ মানুষকে যেমন খাদ্য সহায়তা দিচ্ছি, তেমনি ১০ টাকা কেজি দরে ওএমএসের মাধ্যমে চাল সরবরাহের ব্যবস্থা করেছি। এ জন্য যারা তালিকার বাইরে রয়েছে তাদের জন্য আমরা কার্ড তৈরির উদ্যোগ নিয়েছি। অর্থাৎ প্রতিটি মানুষ যেন সহায়তা পায় সেটা আমরা নিশ্চিত করতে চাই। যাতে প্রত্যেকের ঘরে এই ত্রাণসামগ্রী পৌঁছাতে পারে। প্রধানমন্ত্রী বলেন, আমরা রাতের বেলায়ও বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিচ্ছি যাতে খাবারের জন্য সবাই এক জায়গায় জড়ো হওয়া বা ভিড় করতে না পারে। যাতে করোনাভাইরাস সংক্রিমিত হতে না পারে।