মাদারীপুরে নতুন করে আরো ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন শিশু রয়েছে। এ নিয়ে মাদারীপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ জন।
বৃহস্পতিবার মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদারীপুর জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ জন। এদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে একজন, ঝাউদি ইউনিয়নে একজন এবং ধুরাইল ইউনিয়নে একজন আক্রান্ত হয়েছে। এছাড়াও রাজৈর উপজেলা বাজিতপুরে তিন বছর বয়সী এক শিশু আক্রান্ত হয়েছে।
এদিকে রাজৈর উপজেলার বাজিতপুর এলাকায় শনাক্ত হওয়া এক করোনা রোগীকে গত শনিবার রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর ওই রোগীর স্ত্রী ও শিশু ছেলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের পাঠানো হলে শিশু ছেলের পজিটিভ ও স্ত্রী করোনা নেগিটিভ আসে। তারা এখন রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মিঠুন বিশ্বাস জানান, রাজৈরে করোনাভাইরাস আক্রান্ত একটি ব্যক্তির শিশু সন্তানের করোনাভাইরাস পজিটিভ। তবে তার স্ত্রীর রিপোর্ট নেগিটিভ।