মোংলায় হেলিপ্যাডে বাজার স্থানান্তর সেখানেও ভিড়

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মোংলা পৌর শহরের প্রধান কাঁচাবাজার খোলামেলা হেলিপ্যাডে নেওয়া হয়েছে। নৌবাহিনীর তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে হেলিপ্যাড মাঠে বসছে এ বাজার। প্রতিদিন ভোর থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বাজার চলবে।

তারপরও হেলিপ্যাড মাঠে বসা অস্থায়ী বাজারে ক্রেতাসাধারণকে সামাজিক দূরত্ব খুব একটা মানতে দেখা যায়নি। কয়েকটি দোকানে দেখা গেছে খুব কাছাকাছি থেকেই কেনাকাটা করছেন সবাই। মূলত পৌর শহরের প্রধান বাজারে বিপুল লোকসমাগম ঘটায় কোনোভাবেই সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছিল না। সেজন্য কাঁচাবাজার অন্যত্র সরিয়ে নেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই কাঁচাবাজার অস্থায়ীভাবে হেলিপ্যাডে সরিয়ে নেওয়া হয়েছে।