গোপালগঞ্জে সর্দি-জ্বর-শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাশপুর এলাকায় সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাদল মন্ডল (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার ভোরে তার মৃত্যু হয়।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ওই ব্যক্তি গত ৭দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোর ব্যবস্থা করবো।

এছাড়া তার পরিবারের অন্যন্য সদস্যদের রিপোর্ট না আসা পর‌্যন্ত কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।

এর আগে জেলার কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়ায় ৩ জন নারী করোনার উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে ৪জনের মৃত্যু হলো।