বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ মহানগরের ১৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক বিকাশ সাহা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার সকাল ৭টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দেওভোগ আখড়ার দীঘিরপাড় এলাকার বাসিন্দা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শহর শাখার সভাপতি বিমল কান্তি দাস জানান, করোনা আক্রান্ত হয়ে শনিবার ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিকাশ সাহা। আজ সকাল ৭টার দিকে ওই হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিকাশ সাহার ছেলে অনির্বান সাহা বলেন, বেশ কয়েকদিন ধরেই বাবার জ্বর ছিল। পরে শ্বাসকষ্ট শুরু হয়। বাসায় থাকতেই তার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় পজিটিভ আসলে তাকে হাসপাতালে ভর্তি করি। রবিবার সকাল ৭টায় কুর্মিটোলায় তার মৃত্যু হয়।