খাগড়াছড়িতে কোয়ারেন্টাইনে থাকা যুবকের মৃত্যু

খাগড়াছড়িতে কোয়ারেন্টাইনে থাকা এক যুবকের (২৩) মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ির জেলা সদরের গুগরাছড়ি এলাকার একে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু ঘটে।

তিনি ঢাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে কর্মরত ছিলেন।

এর আগে গত শনিবার তিনি ঢাকা থেকে অন্য সহকর্মীদের সঙ্গে খাগড়াছড়িতে আসেন। পরে অন্য পাঁচজনের সাথে তিনি ওই বিদ্যালয়ের কোয়ারেন্টাইনে ছিলেন।

খাগড়াছড়ির ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্মেই মারমা বলেন, রাতে সে অন্যদের পেট ব্যথার কথা জানিয়েছিল।

খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমা জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। আপাতত করোনা রয়েছে ধরে নিয়েই নিরাপত্তা নিশ্চিত করে দাহ্যক্রিয়া সম্পন্ন করা হবে।