আনোয়ারায় ১০০০ পরিবারকে খাদ্যসহায়তা দিলেন ব্যবসায়ী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে করোনার প্রভাবে কর্মহীন ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আলী হোসেন আরিফ নামের এক ফল ব্যবসায়ী।

রবিবার সকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকায় তার নিজ বাড়ি থেকে তিনি তাদের ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি ছোলা বুটের ব্যাগ তুলে দেন।

এছাড়া তিনি গত এক মাসে অন্তত ২০০০ দুস্থ ব্যক্তিকে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, বরুমচড়া ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী নাছির আহমদ,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আবু তাহের, প্রমুখ।

সাধ্য অনুযায়ী আর্থিক সহায়তার পাশাপাশি এলাকার কর্মহীন দুস্থ ব্যক্তিদের খাদ্য বিতরণ অব্যাহত থাকবে বলে জানান ব্যবসায়ী আলী হোসেন আরিফ।