সাধারণ দইয়ের চেয়ে গ্রিক টকদই পাতলা এবং স্বাদে অনন্য। এটি একটি সুপারফুড যা দীর্ঘ সময় আপনার পেট ভরা থাকবে।
এক বাটি গ্রিক টকদইয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। এটি পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
স্বাস্থ্য উপকারিতা: এতে ক্যালসিয়াম, প্রোটিন, প্রোবায়োটিক, আয়োডিন এবং ভিটামিন বি১২ রয়েছে। গ্রিক ইয়োগার্টে থাকা প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারীহজমক্রিয়াকে স্বাভাবিক করে। প্রোটিন ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়, পেশী এবং কোষের বৃদ্ধিতে সহায়তা করে এবং টিস্যু পুনর্গঠন করকে সহায়তা করে। ভিটামিন বি১২ শরীরে শক্তি জোগায় এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
বাড়িতেই যেভাবে তৈরি করবেন গ্রিক টকদই:
মজাদার এবং ক্রিমি এই গ্রিক টকদই তৈরি সাধারণ দুটি উপাদানের প্রয়োজন-
১. একটি পাত্রে দুধ গরম করে নিন মাঝারি আঁচে। মাাঝে মাঝে নাড়তে থাকুন পাত্রে যাতে দুধ লেগে না যায়।
২. আরেকটি বড় পাত্রে বরফ এবং পানি নিন। গরম দুধ এতে ঢালুন। ঠান্ডা হ্ওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৩. ভালো করে ব্লেন্ড করে নিন।
৪. এক বাটি দই মুসলিন কাপড়ে তৈরি করা কয়েকটি পরতে ঢেলে নিন। তারপরে এই কাপড়ের শেষদিক বেঁধে ঝুলিয়ে রেখে দেবেন। তার নিচে একটি পাত্র রাখবেন যেখানে কাপড় থেকে ঝরা পানি পড়বে। এই দই ভরা কাপড়টি ৬-৮ ঘণ্টা পর্যন্ত ছেড়ে দেবেন।
গ্রিক দইকে মিষ্টি বা ঝাল হিসেবে তৈরি করতে পারবেন। এর সাথে আপনি এটাকে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের খাবার তৈরি করতে ব্যবহার করতে পারবেন।