সহজেই বানিয়ে ফেলুন কাঁঠালের বীজের ক্ষীর

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৪:৩৪ পিএম

কাঁঠাল খাওয়ার পাশাপাশি কাঁঠালের বীজ খাওয়ার প্রচলন আমাদের দেশে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে তা ব্যবহার করা হয় তরকারিতে।

অনেকেই এর বীজ ফেলে দেন, অনেকে আবার সংরক্ষণও করেন। বেশিরভাগ মানুষ আবার এই বীজ ভেজেও খান। তবে কাঁঠালের বীজ দিয়ে দারুণ সব ডেজার্টও তৈরি করা যায়, যা অনেকেরই অজানা। এই গ্রীষ্মে আপনিও বানিয়ে নিতে পারেন কাঁঠালের বীজের পায়েস।

চলুন জেনে নেই কাঁঠালের বীজের ক্ষীর তৈরির উপায়।

উপকরণ:

কাঁঠাল: ১০ কোয়া

গুড়: ১০০ গ্রাম

দুধ: ২ লিটার

চিনি: ১২ টেবিল চামচ

এলাচ গুঁড়ো: ১ চা চামচ

ড্রাই ফ্রুটস: ১ চা চামচ (ইচ্ছা)

কাজু বাদাম: ১০টি

নারকেল কুচি ১ টেবিল চামচ

ঘি: এক চা চামচ

রান্নার পদ্ধতি

প্রথমে কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর সেদ্ধ বীজগুলো ব্লেন্ড করে পেস্ট তৈরি করতে হবে। তারপর সামান্য পানিতে গুড় মিশিয়ে কাঁঠালের বীজের পেস্ট যোগ করতে হবে।

৫ মিনিটের জন্য পেস্টটি রেখে দিন। এরপর এর সাথে নারকেলের দুধ মিশিয়ে আরও ২ মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে। এরপর একটা প্যানে ঘি গরম করে তাতে কাজুবাদাম ও নারকেলের টুকরো ভেজে নিয়ে সেগুলো কাঁঠালের বীজের ক্ষীরে ঢেলে দিতে হবে।

এরপর এক চিমটি এলাচ গুঁড়া দিয়ে সব উপকরণ ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল কাঁঠালের বীজের সুস্বাদু ক্ষীর। চাইলে ক্ষীরের উপর দিয়ে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে পারেন। এরপর ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার সুস্বাদু এই ক্ষীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত