নস্ট্রো অ্যাকাউন্টে লোকাল এলসির বিল পরিশোধ

বিভিন্ন রপ্তানিশিল্প স্থানীয় প্রতিষ্ঠানের কাছ থেকে কাঁচামাল কিনে থাকে। এর বিলও বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা হয়। এ ধরনের ব্যাক টু ব্যাক এলসির বিল কেন্দ্রীয় ব্যাংকের ক্লিয়ারিংয়ের মাধ্যমে পরিশোধ করা হয়। কিন্তু এখন সাধারণ ছুটিতে কেন্দ্রীয় ব্যাংক বন্ধ। আর স্থানীয় ব্যাক টু ব্যাক এলসির বিল অতি সামান্য ৫/১০ ডলার বা এর কাছাকাছি। এই বন্ধের সময় নস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে এই বিল পরিশোধ করা যাবে। নস্ট্রো অ্যাকাউন্ট হচ্ছে বিদেশের দায়-দেনা পরিশোধের জন্য বিদেশের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যাংকগুলোর অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকের পক্ষে বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে সংশ্লিষ্ট পণ্য বিক্রেতার এলসি মূল্য পরিশোধ করা হয়। আবার রপ্তানি বিল ও রেমিট্যান্সের অর্থ ওই নস্ট্রো অ্যাকাউন্টে যোগ হয়। লোকাল এলসি বিল পরিশোধের ক্ষেত্রে সার্ভিস চার্জ কম রাখতে হবে। এক্ষেত্রে বিদেশি ব্যাংকগুলো আপত্তি করলেও পরে রাজি হয়।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, স্থানীয় ব্যাক টু ব্যাক এলসির মূল্য বৈদেশিক মুদ্রায় নিয়োজিত ব্যাংকগুলো তাদের নস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবে। এই বিলের পরিমাণ যেহেতু স্বল্প পরিমাণ, তাই করেসপনডেন্ট বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে আলাপ করে এই লেনদেনের ক্ষেত্রে সর্বনিম্ন চার্জ নিতে হবে।