মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন সোহেল আর কে হুসেইন। এর আগে দ্য সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন তিনি।
ইস্টার্ন ব্যাংকে হেড অব হোলসেলের দায়িত্বও পালন করেছেন সোহেল আর কে হুসেইন। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রিনলেজ ব্যাংক, এএনজেড গ্রিনলেজ ব্যাংকেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন এবিবির ভাইস চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করা সোহেল আর কে হুসেইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া দেশ-বিদেশে অনেক প্রশিক্ষণ নিয়েছেন। এশিয়া মানি বেস্ট ব্যাংক, ফাইন্যান্স এশিয়া বেস্ট ব্যাংক, ইউরো মানি বেস্ট ব্যাংক, আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ডের মতো ব্যাংকিং খেতাব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বিজ্ঞপ্তি