সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে এক গ্রাম পুলিশের সদস্য মারা গেছেন। বুধবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার দুপুরের দিকে শ্বাসকষ্ট নিয়ে আসা ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় এসময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে খবর পাই সিলেট নেওয়ার পথে ওই যুবক মারা গেছেন। যুবকের নমুনা পরীক্ষা সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করা হয়েছে। প্রতিবেদন পেলে পুরো পুরো নিশ্চিত হওয়া যাবে সে করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত ছিল কি না।
ডা. মধু সুধন ধর জানান, যেহেতু ঐ ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তাই যথাযথ নিয়ম অনুসরণ করেই তার দাফন কার্য করা হবে।