নারীদের জন্য ব্র্যাক ব্যাংকের ওয়েব সেমিনার

কভিড-১৯ সংকটে ব্যবসা-কৌশল নিয়ে নারী উদ্যোক্তাদের জন্য সম্প্রতি একটি ওয়েব সেমিনার বা ওয়েবিনার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির নারীদের জন্য বিশেষ ব্যাংকিং সেবা ‘তারা’ ডিজিটাল সেমিনারটি আয়োজন করে।

করোনার প্রাদুর্ভাবে বিশ^ব্যাপী অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে সামাজিক ও ব্যবসায়িক অগ্রযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে  স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো। এক ঘণ্টার এই ওয়েবিনারে বর্তমান পরিস্থিতি নিয়ে ‘তারা’ গ্রাহকদের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি অভ্যন্তরীণ ও বাহ্যিক রিসোর্সের ওপর করোনার প্রভাব, মহামারীর বিভিন্ন ধাপ এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যাবসায়ীরা কীভাবে এই পরিস্থিতি আরও ভালোভাবে মোকাবিলা করতে পারবেন, সে ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়। প্রতিটি উপার্জিত তহবিল থেকে একটি ছোট সুরক্ষা নেটভাতা চালুর পরামর্শ দেওয়া হয় উদ্যোক্তাদের। এতে বাজেট নিয়ে প্রতিকূলতা সত্ত্বেও ব্যবসা টিকিয়ে রাখার সামর্থ্য অর্জন করতে পারেন ক্ষুদ্র ও মাঝারি নারী ব্যবসায়ীরা। ওয়েবিনারে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের পরামর্শের পাশাপাশি কৌশলগত বিভিন্ন তথ্য ও উপাত্ত দেওয়া হয়, যা সংকটকালে তাদের ব্যবসায়িক পরিচালন ব্যবস্থা আরও কার্যকর হবে। বিজ্ঞপ্তি