মাগুরায় ঢাকাফেরত আরও এক পোশাকশ্রমিকের শরীরে বৃহস্পতিবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দা্ঁড়ালো দুই।
মাগুরা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, এ পর্যন্ত জেলায় ১২১ জনের নমুনা টেস্টের ফলাফলে ৯৯ জনের মধ্যে ৯৭ জনের নেগেটিভ এবং ২ জনের পজিটিভ এসেছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বুধবার মাগুরার সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মৃগিডাঙ্গা গ্রামের এক গার্মেন্টসকর্মীর শরীরের কভিড-১৯ জীবাণু পজিটিভ হয়।
অন্যদিকে একই ল্যাবে বৃহস্পতিবার মাগুরার শ্রীপুরের জ্যোত শ্রীপুর গ্রামের অপর এক গার্মেন্টসশ্রমিকের শরীরে কভিড-১৯ শনাক্ত হয়।
গত ১৭ এপ্রিল তারা দু’জন একইসাথে ঢাকার আশুলিয়া থেকে বাড়িতে আসেন। আক্রান্ত দুজনই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টানে চিকিৎসাধীন। আক্রান্তদের নিজ গ্রামসহ আশপাশের ৪ টি গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে।