‘স্ত্রী-সন্তানদের কী খাওয়াব সেই চিন্তায় ভালো লাগে না’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনাভাইরাস আতঙ্কে কর্মহীন নিম্ন আয়ের মানুষের জীবন থমকে গেছে। শ্রমজীবী মানুষের চোখেমুখে বিষণ্ণতা। করোনা সতর্কতায় যখন সবাইকে ঘরে থাকার কথা বলছেন, সেখানে জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষ বের হচ্ছেন সংসারের খরচ জোগাতে। সংসার কীভাবে চলবে তা নিয়ে তাদের দুশ্চিন্তার শেষ নেই। সিদ্ধিরগঞ্জের আদমজী, সানারপাড়, মৌচাক, বটতলা, নিমাইকাশাড়ি, চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জপুলসহ বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষরা ঘরে বসে কষ্টে দিন পার করছেন। এসব এলাকায় করোনাভাইরাস আতঙ্কে ঘরবন্দি হতদরিদ্র অনেকের কাছে এখনো ত্রাণ পৌঁছায়নি।

তারা বলছেন, কার কাছে যাব আমরা। স্ত্রী-সন্তানদের কী খাওয়াব সেই চিন্তায় ভালো লাগে না।