যশোরের কেশবপুরে ঘরের আড়ার সঙ্গে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে এক দম্পতি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
তারা হলেন গোপসেনা গ্রামের কৃষি শ্রমিক শামীম (৩০) ও তার স্ত্রী রেকছোনা বেগম (২৪)। তাদের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, সংসারে অভাব-অনটনের কারণে শুক্রবার তারা আত্মহত্যা করেছেন। বেলা ১১টার দিকে তাদের লাশ উদ্ধার হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’
খবর: ইউএনবি।