করোনার পরীক্ষা বাড়াতে ৫ হাজার ফার্মেসিকে অনুমোদন নিউ ইয়র্কে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাস পরীক্ষার জন্য স্থানীয় ফার্মেসিগুলোকে নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। গত শনিবার এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশ দেন তিনি। প্রায় ৫ হাজার ফার্মেসি এ পরীক্ষার সুযোগ পাবে। আশা করা হচ্ছে, এর মধ্য দিয়ে দৈনিক পরীক্ষার বর্তমান সংখ্যাকে দ্বিগুণ করা যাবে বলে জানিয়েছে সিএনএন।

বিশে^ করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী সে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৯ হাজার ৫৩। মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৯৩৪ জনের। মৃতদের প্রায়

এক-তৃতীয়াংশই নিউ ইয়র্ক সিটির বাসিন্দা। নিউ ইয়র্ক সিটিতে গড়ে প্রতিদিন ২০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়ে থাকে। এই সংখ্যা বাড়িয়ে ৪০ হাজার করতে ফার্মেসিগুলোকেও নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছেন নিউ ইয়র্ক মেয়র। ফার্মেসির কর্মীরা নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ৩০০টি অনুমোদিত ল্যাবের যেকোনোটিতে পাঠাবেন। তিন দিনের মধ্যে পাওয়া যাবে ফল।

অ্যান্ড্রু কুমো জানান, যেসব পেশার মানুষ করোনা আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে আছেন প্রাথমিকভাবে তারা ফার্মেসিতে পরীক্ষা করানোর সুযোগ পাবেন। আলবানিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কুমো বলেন, ‘চিকিৎসা কর্মী, জরুরি কাজে নিয়োজিত কর্মী যেমনবাসচালক, মুদিদোকানদার, ক্লার্ক, লন্ড্রির কর্মীসহ যারা সংকটপূর্ণ এ সময়ের ভার বহন করছেন’ তারা পরীক্ষা করাতে পারবেন।

কুমো আরও বলেন, ‘আশা করি একদিন আমরা এমন ব্যবস্থা চালু করতে পারব যখন যে কেউই চাইলে পরীক্ষা করিয়ে নিতে পারবে।’