বান্দরবানের থানচি বাজারে অগিকান্ডে দুই শতাধিক দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল সামবার ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত।
থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা জানান, আগুনে বাজারের দুই শর বেশি দোকান পুড়ে গেছে। কোনো দোকানের চুলা থেকে আগুন লেগে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।
তিনি জানান, বান্দরবান সদর থেকে ফায়ার সার্ভিসকর্মীরা এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন বিশ্বাস বলেন, সবাই ঘুমে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বেশির ভাগ ব্যবসায়ী কোনো জিনিসপত্র উদ্ধার করতে পারেননি।