পাবনায় চিকিৎসক নার্সসহ নতুন ৬ জন করোনা আক্রান্ত

পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক, সিনিয়র নার্স এবং চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন ছয়জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো আট। পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, গতকাল মঙ্গলবার সকালে আইইডিসিআর থেকে প্রাপ্ত ইমেইল বার্তায় পাবনায় নতুন ছয়জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে তিনজন পাবনা সদর, দুজন ভাঙ্গুড়া এবং একজন চাটমোহর উপজেলার অধিবাসী। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, একজন সিনিয়র নার্স, একজন ল্যাব টেকনিশিয়ান ও একজন সংস্কৃতিকর্মী রয়েছেন। সিভিল সার্জন মেহেদী ইকবাল জানান, আক্রান্ত রোগীদের মধ্যে প্রাথমিক লক্ষণ রয়েছে। আপাতত তাদের বাড়িতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।