দৌলতদিয়ায় ফেরীতে যাত্রী নেয়া বন্ধ, বিপাকে পোশাক শ্রমিকরা

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরীতে যাত্রী নেওয়া বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে করে চরম বিপাকে পড়েছে অনেক পোশাক শ্রমিকরা।

বুধবার ভোর থেকে থেকে দৌলতদিয়া ঘাটে নদী পার হওয়ার জন্য যাত্রীদের অনেক ভিড় দেখা যায়। তবে দুপুরের পর থেকে ফেরীতে যাত্রী পারাপার বন্ধ করে দেয়া হয়।

হঠাৎ করে ফেরীতে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী ও পোশাক শ্রমিকরা।