করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ছয় সদস্যকে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নির্মিত সীতাকুণ্ডের ফিল্ড হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তারা সুস্থ আছেন।
বুধবার নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক এ তথ্য জানান। তাদের জ্বর, সর্দি ও কাশি থাকার তথ্য নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।
তারা দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাদের করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নির্মিত সীতাকুণ্ডের ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগমের নেতৃত্বে সিএমপির একটি টিম চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন।
উল্লেখ্য, এ পর্যন্ত সিএমপির আট সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের অধিকাংশ ট্রাফিক পুলিশ সদস্য।