ফরিদপুরে মাদরাসা ছাত্রসহ আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত

ফরিদপুরে মাদরাসার এক ছাত্রসহ আরও দুইজনের  করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ১৩ জন করোনা রোগী শনাক্ত হলো। 

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল হাসপাতালের করোনা বিশেষায়িত ইউনিটে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হবে।

সিভিল সার্জন আরও বলেন, মাদরাসা ছাত্রের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তার বয়স ২০। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের বাসিন্দা। ওই শিক্ষার্থী ঢাকার কামরাঙ্গির চরে একটি মাদ্রাসায় পড়াশুনা করতো। মাদরাসা বন্ধ হয়ে যাওয়ার পর সে আরও সাতজন ছাত্রের সাথে গত ২২ এপ্রিল বাড়িতে আসেন। এদের সবার শরীর থেকে উপাত্ত সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মধ্যে শুধু ওই শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়। 

আক্রান্ত অপরজন আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেড় গ্রামের ৪৮ বয়সী এক পুরুষ। সে ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতো।