ঠান্ডাজনিত রোগ হতে পারে কন্যার, কর্মস্থলে ব্যস্ততা বাড়বে বৃশ্চিকের

মেষ : প্রেমে কৃতকার্য হওয়ার সম্ভাবনা বেশি। সন্তানের স্বাস্থ্যের নিকে নজর দিন। পেটে ও পিঠে ব্যথা বাড়তে পারে।

বৃষ : মাথা ঠান্ডা রোগে কষ্ট পাবে। বাড়িতে বন্ধুর আগমন ঘটতে পারে। অবসর জীবন ঝামেলা মুক্তই কাটবে।

মিথুন : নিজের থেকে স্ত্রীর রোগে ভোগার আশঙ্কা বেশি থাকবে। প্রকাশ্য মহিলা শত্রুরা সংসারে বিবাদ বাধাতে চেষ্টা করবে। কোমরের ব্যথা বাড়বে।

কর্কট : নৌপথে দীর্ঘ ভ্রমণ যোগ আছে। আশা পূরণ হবে এবং মনে শান্তি আসবে। বিদেশে উচ্চশিক্ষা লাভ হবে।

সিংহ : ঠান্ডাজনিত কারণে দেহে ব্যথা বাড়বে। ঋণের অর্থ উদ্ধারের পরিবেশ পাওয়া যাবে। কুৎসা রটনার থেকে দূরে থাকুন।

কন্যা : ঠান্ডাজনিত রোগ হতে পারে। নৌভ্রমণ যোগ আছে। তবে মনে আনন্দ বাড়বে।

তুলা : স্বাস্থ্য ভালো না থাকলেও আয় বাড়বে। সংসারে নতুন শিশুর জন্ম হবে। মনেপ্রাণে আনন্দ বাড়বে।

বৃশ্চিক : পানির ও বিদেশের সঙ্গে ব্যবসার প্রসার বৃদ্ধি হবে। সুতরাং পানীয়, মাছ ও তেলের ব্যবসা ভালো চলবে। কর্মস্থলে বেশ ব্যস্ততা বাড়বে।

ধনু : কর্মব্যস্ততা বাড়বে এবং অর্থ সঞ্চয় হবে। বৈদেশিক মুদ্রা বৃদ্ধির সম্ভাবনা আছে। সংসারে আনন্দময় পরিবেশ থাকবে।

মকর : স্বল্প ভ্রমণ শুভ। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বাড়বে। হাতে ও স্তনে ব্যথা বাড়তে পারে।

কুম্ভ : দূরদেশ ভ্রমণের যোগ আছে। খাদ্য ও যানবাহনে ব্যয় বাড়বে। তবে পেটের রোগ কিছুটা কমবে।

মীন : দাম্পত্য জীবনে কিছুটা ঝামেলা বা দ্বন্দ্ব থাকলেও বদনাম বা দুর্ঘটনা ঘটবে না। বাধা দূর হবে ও আয়ু বাড়বে। তবে কোমরে ব্যথা বাড়তে পারে।