মুন্সীগঞ্জে নতুন করে আরও আট জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৭ ও ৩০ এপ্রিল পাঠানো ৬১ জনের নমুনা থেকে শনিবার সকালে ঢাকার আইইডিসিআর ও নিপসম থেকে আট জনের করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর মধ্যে জেলা সদরে ৬ জন, শ্রীনগর ও লৌহজং উপজেলায় ১ জন করে করোনা শনাক্ত হয়।
জেলা সদরের মধ্যে মিরকাদিম ২ জন, সিলিমপুর ১ জন, মুক্তারপুরে ১ জন, শহরের জিপিএইচ কমপ্লেক্স ভবনের একজন বাসিন্দা ও সদর থানার পরিদর্শক তদন্তের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া লৌহজং উপজেলার বোরাকান্দা ও শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় একজন করে করোনা শনাক্ত হয়।